মেহেরপুর প্রতিনিধি ঃ নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা পুলিশ। সোমবার (০৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে শহরের কলেজ মোড়ে মোটরসাইকেল, বাস, ট্রাক, অটোরিক্সার চালকসহ সাধারণ মানুষকে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এসময় নতুন আইনের অপরাধ, বিচার ও দন্ডের বিষয়ে সচেতন করতে তাদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়,তাই তাদের আগে নতুন আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। পরে আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন সকলকে এই আইন সম্পর্কে সচেতন করতে কাজ করে যাচ্ছে পুলিশ। এ সময় সেখানে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুর রহমান, হাসিবুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান, ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল হোসেন, সার্জেট নাজমুল হাসান, মোজাফ্ফর সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন