নয়ন দেবনাথ, কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আবু সাঈদের সাথে কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কেশবপুর নিউজ ক্লাবের নিজস্ব কার্যালয়ে ক্লাবের সভাপতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ। সভায় আরো বক্তব্য রাখেন থানার এসআই কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, মনিরুল ইসলাম মুকুল, সদস্য আবু বক্কার সিদ্দিক, ইমরান হোসেন, আক্তার হোসেন প্রমুখ। মতবিনিময় সভার আগে নবাগত অফিসার ইনচার্জ আবু সাঈদকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ কেশবপুরের শান্তি শৃংখলা রক্ষার্থে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন