মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ এর লিফলেট বিলি করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে জনসচেতনামূলক লিফলেট বিলি করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার হাসিবুল
আলম উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিলি করেন। এ সময় টেকনিক্যাল স্কুলের কলেজের অধ্যক্ষ ফয়জুল বারী,টিআই ইসমাইল হোসেন হোসেন, ট্রাফিক সার্জেন্ট নাজমুল হোসেন, টিএসআই মকবুল হোসেন, নুর আলম, এটিএসআই জালাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।