ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: ভারতীয় সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় আটক করেছে নেত্রকোণা ৩১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল মঙ্গলবার বিকাল পৌনে তিনটার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তের চারুয়াপাড়া এলাকা এই গরু আটক করা হয় বলে জানান, নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অতিরিক্ত পরিচালক, উপ অধিনায়ক মোহাম্মদ মাহমুদুল হাসান।
উপ অধিনায়ক জানান, চারুয়াপাড়া বিওপি‘র হাবিলদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি দল টহল দিচ্ছিল।
এ সময় চোরাকারবারিরা ভারতীয় গরু দেশের অভ্যন্তরে নিয়ে আসার খবর পান। তখন দ্রæত অভিযান চালিয়ে সীমান্ত মেইন পিলার ১১৪৪ হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মাইজপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।
উপ অধিনায়ক মোহাম্মদ মাহমুদুল হাসান আরো জানান, আটক গরুগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে। এই গরুর বাজার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা হবে বলে জানান তিনি ।
আবা/ রিফাত