মেহেরপুর প্রতিনিধিঃ সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি দুুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ এই স্লোগনকে সামনে নিয়ে মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।
বুধবার (০৬ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা আনসার কমান্ডার হুমায়ুন কবির, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম। সভা শেষে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুদক্ষ কর্মীরা এক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় অগ্নিকাণ্ড নির্বাপনের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
আবা/রিফাত