রাণীশংকৈল বনগাঁও দাখিল মাদ্রাসায় ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
-
১৮৩
বার দেখা হয়েছে

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বনগাঁও দাখিল মাদ্রাসায় ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে ৪ তলা শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্থর ( সিসি ঢালায়) স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।
জানা যায় শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে ৩ কোটি ২৬ লক্ষ টাকা ব্যায়ে এ নির্মান কাজ সম্পন্ন হবে । ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক মহিলা সংসদ সদস্য সেলিলা জাহান লিটা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন প্রমুখ। এছাড়াও শিক্ষা বিভাগের প্রকৌশলী, মাদ্রাসা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, সুপার, সহ সুপার, স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার সহ- সুপার মাওলানা আনিসুর রহমানের দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Please Share This Post in Your Social Media