লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ বিদ্যালয় প্রধান, সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয় মনােনায়ন সম্পন হয়েছে।
গত ৫ নভেম্বর উপজেলা প্রাথমিক অধিদপ্তের লিখিত ও মৌখিক পরিক্ষার মাধ্যমে এ ফলাফল প্রকাশ করে।
বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা সােলায়মান মিঞা বলেন, এবারে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে হাতীবান্ধা উপজেলার মহিলা ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন মাকসুদা পারভিন শাপলা। তিনি শিংগীমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুরুষ ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এরশাদ হাসাইন লেলিন। তিনি পাইকারটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন জাওরানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম ও ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেহনা পারভিন। এবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছেন ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, পাঠদানে দক্ষতা, শিক্ষাগত যােগ্যতাসহ শিক্ষা কার্যক্রমে দক্ষতা ও ব্যাক্তিগত কৃতিত্বসহ নানা বিষয়ে বিবেচনা করে শ্রেষ্ঠত্বের এ তালিকা প্রকাশ করা হয়েছে।