তাহিরপুর সীমান্তে চোরাই পথে আসা ভারতীয় ম্যাকডোয়েলস নাম্বার ওয়ান ৭শ’ ৫০এমএল ৩ বোতল মদ, ১০ মে.টন কয়লাসহ একটি ষ্টিলবডি ছোট নৌকা আটক করেছে (বর্ডারগার্ড) বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ (বিজিবি-২৮) ব্যাটালিয়নের অধিনায়ক বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার মো. জসিম উদ্দিনের নেতেৃত্বে গোপন এক সংবাদের ভিত্তিত্বে একটি টহলদল বড়ছড়া থেকে নিয়ে আসার পথে তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) পাটলাই নদীতে অভিযান চালিয়ে ভারতীয় ৭শ’ ৫০এমএল ৩ বোতল মদ, ১০ মে.টন কয়লাসহ একটি ষ্টিলবডির ছোট নৌকা আটক করে।