রূপসায় ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান ৮৭৫ কেজি গলদা জব্দ, ৩ জনের কারাদন্ড সহ কোম্পানীকে জরিমানা
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
-
১৯৪
বার দেখা হয়েছে

তরিকুল ইসলাম,খুলনা ব্যুরো।।রূপসা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাতকরণ, হেডলেস গলদা চিংড়ি সরবরাহ সহ চিংড়ি ডিপোর লাইসেন্স না থাকার অপরাধে তিন ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সহ হিমায়িত চিংড়ি প্রক্রিয়াজাত কারখানা ব্রাইট সী ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোক্তা অধিকার আইন এবং মৎস্য ও মৎস্যপন্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রন) বিধিমালা ১৯৯৭, সংশোধিত ২০০৮ মোতাবেক অভিযুক্তদের এই সাজা ও জরিমানা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার। অভিযানে জব্দকৃত ৮৭৫ কেজি চিংড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় রূপসা উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ৬ নভেম্বর দিবাগত রাত ১২ টা
থেকে ভোর ৫ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। রূপসা থানার এসআই ইন্দ্রজিত ও আব্দুল খালেক এবং মৎস্য মান নিয়ন্ত্রন পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম ও মোঃ তরিকুল ইসলাম এ অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার বাদরা গ্রামের আঃ রশিদের ছেলে সাগর(২৮), চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আমিনুল শেখ(২৭) ও একই উপজেলার বারাশিয়া গ্রামের নওয়াব আলীর ছেলে আজিজুর হাওলাদার (৩২)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রূপসা উপজেলা প্রশাসনের তত্বাবধানে ৬ নভেম্বর রূপসা থানা পুলিশ পূর্ব রূপসা এলাকায় অপদ্রব পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি সরবরাহ সংক্রান্ত অভিযান চালায়। রাত তিনটার দিকে চিংড়িবাহী একটি পিকআপ ও দু’টি মাহিন্দ্রাকে সিগনাল দিলে তারা পুলিশের সিগনাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে চিংড়ি বোঝাই একটি মাহিন্দ্রা পূর্ব রূপসাস্থ ব্রাইট সী-ফুডস এর সহযোগীতায় অত্র কোম্পানীর মধ্যে ঢুকে গাঁ ঢাকা দেয়। বাকী মাহিন্দ্রা ও পিকআপ কোম্পানীর পাশে অবস্থান নেয়।
পুলিশ অভিযান চালিয়ে দ্রুত দু’টি মাহিন্দ্রা ও পিকআপটি আটক করে ১১টি ক্যারেট ও ৩টি ড্রামে থাকা ৮৭৫ কেজি হেডলেস গলদা চিংড়ি জব্দ করে। ভোর ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে আটক তিন ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ব্রাইট সী ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় জব্দকৃত চিংড়ি থানায় এনে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে রূপসার ১১টি এতিম খানায় ৩৩০ কেজি গলদা বিতরণ করা হয়। বাকী চিংড়ি জেলা প্রশাসকের মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন আক্তার বলেন, কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ি সম্পদের সুনাম বিনষ্ট করছে।তাদের বিরুদ্ধে দেশের বৃহৎ স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media