জিল্লুর রহমান সাগর।। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর অক্টোবর/২০১৯ ইংরেজি মাসের সার্বিক পারফরমেন্স বিবেচনায় টঙ্গী পূর্ব থানা শ্রেষ্ঠত্ব অর্জন করায় অদ্য ০৭/১১/১৯ইং তারিখ মাসিক অপরাধ সভায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব আনোয়ার হোসেন (পিপিএম বার) (বিপিএম বার) টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ, জনাব কামাল হোসেন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। উল্লেখ্য টানা চার বার টঙ্গী পূর্ব থানা শ্রেষ্ঠত্ব অর্জন করলো। থানার এ সাফল্যে অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।