লিয়াকত হোসেন রাজশাহী।।দেশের বিভিন্ন অঞ্চলে মত রাজশাহীতে কয়েকদিন ধরে শীত পড়তে শুরু করেছে। তাই খেজুর গাছ থেকে খেজুর রস আহরণ এবং খেজুর গাছ প্রস্তুত করতে ব্যাস্ত সময় পার করছেন রাজশাহী অঞ্চলের গাছিরা।
রাজশাহীর বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে দেখা যায় তারা হাতে দা ও কোমরে দড়ি বেঁধে নিপুন হাতে গাছ চাঁচাছোলা ও নালি বসানোর কাজে ব্যাস্ত সময় পার করছেন এই অঞ্চলের গাছিরা। কয়েকদিনের মধ্যে গাছিদের খেজুর গাছ কাটার হিড়িক পড়ে যাবে, শীত মৌসুমে খেজুর রস আহরন ও গুর তৈরিতে ব্যস্ত সময় পার করবেন। এই অঞ্চলের গাছের রস থেকে তৈরি হবে গুড় নানা রকমের পিঠা পায়েস ইত্যাদি।
রাজশাহীর পুঠিয়া বানেশ্বর বাঘা দুর্গাপুর গোদাগাড়ী অঞ্চলের গুড় খুবই বিখ্যাত এসব অঞ্চলের রস থেকে যে গুড় হয় তা দিয়ে আমদের রাজশাহী অঞ্চলের চাহিদা মিটিয়ে বাইরের অন্য জেলাগুলোতে সরবরাহ করা হতো। এখন গ্রাম বাংলার সে ঐতিহ্য আজ অনেকটা বিলুপ্তির পথে এছাড়া আগের মত খেজুর গাছ ও নেই, এইসব অঞ্চলগুলোতে বসতবাড়ী এবং জালানি কাজে নিধন হচ্ছে এসব এলাকার শতশত খেজুর গাছ।
ফলে এসব অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে তারপরও গাছিরা তাদের ঐতিহ্য ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে বলে অঙ্গীকার করেছেন।