আমাদেরবাংলাদেম ডেস্ক।। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমারি চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে পঞ্চগড় জেলা শহর থেকে যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিল। মাগুরমারি চৌরাস্তা এলাকায় যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাটি মোড় নিচ্ছিল। এ সময় বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে অটোরিকশার সাত যাত্রীর মধ্যে এক নববধূসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। দুইজনকে গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।