নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়ার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-কলম প্রি-পারেটরী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মাবাদ জিরানী কলেজপাড়া, মরিচকাটা এলাকায় অত্র প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকগন এবং সুশীল সমাজের ব্যাক্তিবর্গের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সকল শিক্ষার্থীদের কুরআন ও ধর্মীয় শিক্ষা গ্রহন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের করণীয় এবং ছেলে মেয়েদের সাথে অভিভাবকদের সুসম্পর্ক নিশ্চিত করণসহ নানাবিধ আলোচনা করা হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলমের সার্বিক তত্বাবধানে ও আয়োজনে, সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান মোল্লা। এসময় শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: শওকত হোসেন,শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ফারুক মন্ডল, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মিয়ার রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সামসুল আলমসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক /শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।