কুড়িগ্রামের রাজিবপুরে বন্যা দুর্গত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
- প্রকাশের সয়ম :
শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
-
১৬২
বার দেখা হয়েছে

এ আর পারভেজ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারী উপজেলায় জাতিসংঘ জনসংখ্যা তহবিল, বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বন্যা দুর্গত মানুষের জন্য “ফ্রি মেডিকেল ক্যাম্প” আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ জামালপুর ও ল্যাম্ব হাসপাতাল পার্বতীপু, দিনাজপুর । রাজীবপুর উপজেলার আহসান উদ্দিন কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ।
প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃখী মানুষদের মাঝে ফ্রি-মেডিকেল সেবা ও ঔষধ বিতরন সহ ক্যাম্পে গর্ভবতী মা ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা এবং সাধারণ চিকিৎসা প্রদান করা হয় । প্রয়োজনে রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় । আগ্রহী রোগীর সংখ্যা বেশি হওয়ায় ক্লিনিকটিতে ছিল উপচে পড়া ভিড় । একযোগে কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারী উপজেলার হতদরিদ্রদের মাঝে এ সেবা প্রদান করা হয় ।
Please Share This Post in Your Social Media