আল-আমনি ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালী এলাকায় বখাটে ছেলের লোহার রডের আঘাতে দেলোয়ার খান (৪০) নামের এক দিনমজুর বাবার মৃত্যু হয়েছে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দেলোয়ার হোসেন খান এর বখাটে ছেলে হৃদয় খান (২০) ইতিপূর্বে তিনটি বিবাহ করেছেন বর্তমানে বিবাহ করা সহ বাবার কাছে টাকা পয়সা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে ঝগড়া হয় ঝগড়ার এক ফাঁকে বখাটে ছেলে হৃদয় এর হাতে থাকা লোহার রড বাবার চোখের উপড়ে মাথার ভিতরে ডুকিয়ে দেন।
পরে দেলোয়ার খান এর স্ত্রী ফাতিমা সহ প্রতিবেশীরা উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার করা হয় শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াই টার দিকে মৃত্যু বরন করেন এ বিষয় রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শক করেছি আর লিখিত অভিযোগ পেলেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বখাটে হৃদয় কে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।