মেহেরপুরের গাংনীতে বিদ্যুত স্পৃষ্ট এক পাখিভ্যান চালকের মৃত্যু
- প্রকাশের সয়ম :
শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
-
১২৭
বার দেখা হয়েছে

মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরের গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে আহার আলী (৩০) নামের এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে পাখিভ্যানের চার্জার লাইন জুড়তে গিয়ে তার করুণ মৃত্যু হয়।
আহার আলী মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের আনিছুর রহমানের ছেলে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা।
আহার আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, সারা দিনই আজ হালকা বৃষ্টিপাত হচ্ছে। সন্ধ্যার দিকে কাজ শেষ করে ভেজা শরীরে ভ্যানের চার্জার লাইন লাগাতে গিয়ে সে বিদুত স্পৃষ্টে গুরুতর আহত হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান। তিনি বলেন, বিদ্যুত স্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত পুলিশ।
Please Share This Post in Your Social Media