ঝিনাইদহে ৫০ বতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- প্রকাশের সয়ম :
রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
-
১৪২
বার দেখা হয়েছে

সম্রাট শাহ্ ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙা সড়কের লক্ষীকোল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো চুয়াডাঙা জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান লিটন (২৩) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে আশরাফুল হক জুয়েল (২৫)।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদক ব্যবসায়ীরা কার্পাসডাঙা থেকে মায়া ট্রাভেলস্ এর একটি যাত্রীবাহী বাসে ফরিদপুরের উদ্যেশ্যে ফেন্সিডিল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (অপারেশন) আবুল খায়ের শেখ, এস আই ব্রজ বল্লভ সাধু, এস আই ইউনুস আলী বাসে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৫০ বোতল ফেনিাসডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Please Share This Post in Your Social Media