আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- প্রকাশের সয়ম :
রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
-
১৬১
বার দেখা হয়েছে

ওমর ফারুক,নওগাঁ জেলা প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক মোঃ আব্দুর রউফ রইচ এর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ৮ নং ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাত ১২ টা এক মিনিটে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল খালেক বিশা,৮নং হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মামুনুর রশিদ সুইট,
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সোহেল রানা যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রিটু সহ ইউনিয়ন যুবলীগের নেতা কর্মী বৃন্দ।
Please Share This Post in Your Social Media