সুমন শান্ত মোহনপুর।। রাজশাহীর মোহনপুরের কেশরহাট ব্লকের উপসহকারি জিল্লুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।গতকাল সোমবার দুপুরে নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে এর আয়োজন করে গ্রামবাসী। কৃষক মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার রহিমা খাতুন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এমএ মান্নান, উপসহকারি কৃষি অফিসার নওশাদ আলী,নওগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইস্তাম আলী, কৃষক পর্যায়ে ফয়েজ উদ্দিন, মজিবর রহমান, আবদুর রশিদ, রবিউল্লাহ, ও রাজুসহ বিভিন্ন স্তরের মানুষ।
উল্লেখ,উপসহকারি কৃষি অফিসার জিল্লুর রহমান ২৬ ডিসেম্বে ১৯৮২ সালে চাঁপাই নবাবগঞ্জে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯২ সালে কেশরহাট ব্লকে যোগদান করেন।সুদীর্ঘ প্রায় ২৭ বছর চাকরী জীবন শেষে অবসর গ্রহণ করেন।তাঁর বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার বালিচ গ্রামে। পিতার নাম মৃত নঈমুদ্দিন মণ্ডল। অনুষ্ঠানে তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।