ইকবাল হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি।।‘পরিচ্ছন্ন রাজনীতি যুবলীগের প্রতিশ্রতি’, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (১১নভেম্বর) দুপুর ১২ টার দিকে জেলা যুবলীগের দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেত্রকোনা জেলা শাখার আহবায়ক মাসুদ খান (জনি), যুগ্ন আহবায়ক জামিউল ইসলাম খান (জামি), যুগ্ন আহবায়ক দেওয়ান রনি, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক নুর খান মিঠু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হক (টুকু), জেলা কৃষকলীগ সভাপতি কেশব রঞ্জন সরকার, মুক্তি ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সজল, ভজন দাস সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।