pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
ধামসোনাকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে : মির্জা ফখরুল বান্দরবান পিসিজেএসএস কর্তৃক অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার ইসহাক সরকারসহ এনসিপিতে যোগ দিলেন যারা রাজশাহীতে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১ দলের প্রতি ভালোবাসা: বিএনপি নেতার নামে কর্মীর ২ শতাংশ জমি দান কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ শুরু দৌলতপুরে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসি’র প্রস্তাব রাজাপুরে খাল পুনঃখনন পরিদর্শনে ইউএনও: অনিয়মের অভিযোগ নাকচ ধামসোনা ইউনিয়নকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন
ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে কয়রা ও দাকোপ লন্ডভন্ড : জেলায় নিহত ২

ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে কয়রা ও দাকোপ লন্ডভন্ড : জেলায় নিহত ২

তরিকুল ইসলাম, খুলনা প্রতিনিধি।। ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে খুলনার কয়রা ও দাকোপ উপজেলা সহ অন্যান্য উপজেলার বিভিন্ন এলাকা। জেলার দাকোপ ও দিঘলিয়া উপজেলায় গাছের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, দাকোপে প্রমিলা মন্ডল (৫২) ও দিঘলিয়ার সেনহাটি গ্রামের আলমগীর হোসেন (৩৫)। বিধ্বস্ত হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার ঘর-বাড়ি। ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের। তলিয়ে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত। ঘূর্ণিঝড়ে হাজার হাজার গাছপালাও উপড়ে গেছে। বিদ্যুৎবিহীন রয়েছে জেলার বিভিন্ন এলাকা। মহানগরেও অনেক বাড়িঘর ও গাছপালা ভেঙে গেছে। গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে অনেক সড়কে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি।

জানাযায়, ঘুর্ণিঝড়ের তান্ডবে কয়রা উপজেলার মসজিদ মাদ্রাসা ও স্কুল সহ প্রায় দেড় হাজার ঘর বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার মাছের ঘের, ধান ও সবজির ক্ষেত তলিয়ে গেছে। ৮০টি বৈদ্যুতিক খাম্বা ভেঙ্গে ও তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিন বেদকাশী ইউনিয়নে।

দাকোপ উপজেলায় সতেরশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার মাছের ঘের তলিয়ে গেছে। এছাড়া রূপসা উপজেলা এলাকায় কয়েক হাজার মাছের ঘের, পানের বরজ, সবজির ক্ষেত তলিয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে ব্যাপকহারে ঘর-বাড়ি দোকানপাট, স্কুল-কলেজ মসজিদ-মাদরাসা ও মন্দির এবং বনজ ও ফলজ গাছ। বৈদ্যুতিক খাম্বা ভেঙ্গে ও তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার নৈহাটী বাজার জামে মসজিদের টিনের চাল সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পূর্ব রূপসাস্থ অচিনতলা মদিনাতুল উলুম মাদরাসার শ্রেণীকক্ষের টিন উড়ে গেছে। এছাড়া কর্ণপুর জামে মসজিদ ও ইলাইপুরের অনুশীলন মজার স্কুল মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। প্রবল বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে উপজেলার বাগমারা গ্রামের দু’টি সড়ক তলিয়ে থাকার পাশাপাশি অর্ধশতাধিক বাড়ি-ঘর ও গাছাপালার ক্ষয়ক্ষতি হয়েছে।

#

রূপসায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
খুলনা প্রতিনিধি : রূপসায় মোটরসাইকেল ও মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে ফকিরহাট থানার কনস্টেবল নজরুল ইসলাম নিহত হয়েছেন। গতকাল ১১ নভেম্বর সকাল ৮টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বটিয়াঘাটার জলমার আমজাদ খাঁ নামে এক মাহেন্দ্র যাত্রী গুরুতর আহত হন।
নজরুলের লাশ খুলনা মেডিক্যাল (খুমেক) কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। নজরুল ইসলাম ইলাইপুর মল্লিক বাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থানার গাড়িচালক ছিলেন বলে জানা গেছে।
রূপসা থানার ভারাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নিহত নজরুল রূপসা থেকে মোটরসাইকেলে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। দেবীপুরে রূপসার দিকে আসা মাহেন্দ্র’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল মারা যান।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কাজ করবে
চাইল্ড ইন্টিগ্রিটি ফোরাম

তরিকুল ইসলাম, খুলনা প্রতিনিধি : খুলনা শহরে কোন কিশোর গ্যাং গড়ে উঠতে দেওয়া হবে না। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা হবে। এজন্য স্কুল শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হবে চাইল্ড ইন্টিগ্রিটি ফোরাম। এই ফোরাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্দীপনামূলক কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার সকালে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত হয়। জেলা ম্যাজিস্ট্রেট বলেন, কেবল আইন প্রয়োগ করে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করা যাবে না। এজন্য স্কুল পর্যায় থেকে সচেতনতা প্রয়োজন। পরিবারের পাশাপাশি শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতেও মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে। বাচ্চারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এগুলো নিয়মিত তদারকি করতে হবে। সভায় জানানো হয়, ১৩ নভেম্বর থেকে খুলনাতে শুরু হচ্ছে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ঐ দিন সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন। ২০টি দেশের ২১টি ক্লাবের মোট ৬৫ জন টেনিস খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশহগ্রহণ করবেন। আয়োজক কমিটি তাদের নিরাপত্তাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। খুলনা জেলায় গত অক্টোবর মাসে ডাকাতি ১টি, চুরি ৩টি, খুন ৪টি, অস্ত্র আইন ৪টি, দ্রæত বিচার ১টি, ধর্ষণ ৪টি, নারী ও শিশু নির্যাতন ১৭টি, মাদকদ্রব্য ৮৬টি এবং অন্যান্য আইনে ৬১টি সহ মোট ১৭৮টি মামলা দায়ের হয়েছে। খুলনা জেলায় গত মাসের তুলনায় ৩২টি মামলা হ্রাস পেয়েছে। খুলনা মহানগরীতে গত অক্টোবর মাসে চুরি ৯টি, খুন ১টি, অস্ত্র আইন ১টি, দ্রæত বিচার ২টি, নারী ও শিশু নির্যাতন ৮টি, মাদকদ্রব্য ১০৮টি এবং অন্যান্য আইনে ৩১টি সহ মোট ১৬০টি মামলা দায়ের হয়েছে। খুলনা মহানগরীতে গত মাসের তুলনায় ৪৩টি মামলা হ্রাস পেয়েছে। সভায় সিভিল সার্জন এসএম আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, কেএমপির উপপুলিশ কমিশনার মোঃ এহসান শাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম