স্টাফ রিপোর্টার।। রাজধানীসহ সারাদেশে তৃতীয় দিনের মত চলছে আয়কর মেলা। আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেলা চলে বিকেল ৫টা পর্যন্ত।
গত দুই দিনে মেলায় কর আদায় হয়েছে ৮’শ ২ কোটি টাকা। রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৩৭ হাজার ১’শ ১৫ জন।
মেলার তৃতীয় দিনেও ছিলো করদাতাদের উপচে পড়া ভিড়। মেলা থেকে গত কয়েক বছরের তুলনায় এ বছর বেশি রাজস্ব আদায় হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।
রাজধানীসহ সাতটি বিভাগীয় শহরে সাত দিনব্যাপী চলছে এই মেলা।