আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ (রোববার) দুপুরে রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে (শনিবার) রাজধানীর কাফরুল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনতা ব্যাঙ্কের অ্যাসিস্টেন্ট এক্সিউটিভ অফিসার পদে নিয়োগসহ বিভিন্ন স্কুল ও কলেজের ভর্তি পরীক্ষায় টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের কথা গ্রেফতারকৃতরা স্বীকার করেছে বলেও জানান মাসুদুর রহমান।