খুলনা সংবাদদাতা।। রূপসা কলেজ সংলগ্ন স্থানে অবৈধভাবে চিংড়ি মাছে পুশ করার সময় বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য কিউসি এর সহায়তায় ৫০০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এ সময় ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা ১১জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
জানা যায়, ১ জনকে এক মাসের, ৪ জনকে ১৫ দিনের এবং ৬ জনকে ৩ দিনের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি), রূপসা,খুলনা সুস্মিতা সাহা। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি মাছের মধ্যে ৪০০ কেজি কোস্ট গার্ড স্টেশনে অক্টেন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং ১০০ কেজি বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়।
এসময় চঞ্চল মল্লিককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ১৫ দিনের সাজা দেয়া হয় সজীব, নূর ইসলাম, রাকিব শেখ ও মদনকে। ৩ দিনের সাজা প্রাপ্তরা হল দেওয়ান শেখের কন্যা রহিমা বেগম, সোহরাবে কন্যা হোসনেয়ারা বেগম,শহিদুল ইসলামের কন্যা সোনিয়া বেগম, সোবহানের কন্যা, রেনু বেগম, নিহা বেগম ও সোহাগ।
এ ব্যাপারে সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা বলেন, চিংড়ি মাছ আমাদের দেশের সাদা সোনা। এ শিল্পের মাধ্যমে অর্জিত হচ্ছে বৈদেশিক মূদ্রা পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে অসংখ্য মানুষের কর্মপথ উন্মুক্ত হচ্ছে। কোন অসাধু চক্রের হাতে এ শিল্পকে ধ্বংস হতে দেয়া হবেনা। তিনি বলেন নিয়মিত এ অভিযান চলবে। কাউকেই ছাড় দেয়া হবে না। এ সময় মৎস্য কোয়ালিটি কন্ট্রোল, কোষ্টগার্ড, পুলিশ সদস্যসহ ভূমি অফিসের নাজির উপস্থিত ছিলেন।
খুলনা/রিফাত/তরিকুল