আশুলিয়া থানার দূরত্ব মাত্র ৫ মিনিট: ‘পদ্ম’ ও ‘হিমালয়’ গেস্ট হাউসে কিসের আড্ডা?
বেল্লাল হাসান সুমন
আশুলিয়া প্রতিনিধি:
শিল্পাঞ্চল আশুলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে থানার মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবাধে চলছে অসামাজিক কারবার। ‘পদ্ম’ এবং ‘হিমালয়’ নামে দুটি গেস্ট হাউসে নারী কেন্দ্রিক অবৈধ ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডের চিত্র প্রকাশ্যে আসায় ক্ষোভে ফুসে উঠছেন স্থানীয়রা।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গেস্ট হাউস দুটির আড়ালে মূলত একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে। যার নেপথ্যে রয়েছেন ম্যানেজার কাজল ও তার ঘনিষ্ঠ সহযোগী মনির। তাদের ছত্রছায়ায় গেস্ট হাউসগুলোতে দিন-রাত নানা অসামাজিক কাজ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নিজেদের এই অপকর্ম নির্বিঘ্নে চালাতে এবং স্থানীয়দের মুখ বন্ধ রাখতে তারা গড়ে তুলেছে একটি কিশোর গ্যাং। যেকোনো প্রতিবাদ বা সন্দেহজনক তৎপরতা টের পেলেই এই কিশোর গ্যাংকে ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও থানার এত কাছাকাছি কীভাবে এমন অপরাধের সিন্ডিকেট সক্রিয় রয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
অবিলম্বে এসব গেস্ট হাউসে অভিযান চালিয়ে কাজল ও মনিরের সিন্ডিকেট উচ্ছেদ এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।