মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর সদর উপজেলার সোনাপুর কাঠালপোতা গ্রামে অভিযান চালিয়ে থেকে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্কর (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক আবু বক্কর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কালিয়াবকরি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে । শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাপুর কাঠালপোতা গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আবু বক্কর সোনাপুর কাঠালপোতা গ্রামে ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে ঐ গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আবু বক্করকে তল্লাশি করে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তকে আটক করা হয়। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।