পরীক্ষার চাপ কমিয়ে শিশুকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করে শিশুর মানসিক ও শারীরিক বিকাশের উপর জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে, রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময়, চামড়া শিল্পের উন্নয়নে সরকারের নেয়া প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর চামড়া শিল্পনগরীর সংশোধিত প্রকল্পসহ মোট ৯ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলোর জন্য চার হাজার ৬’শ এগারো কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত