বিএনসিসি’র নোবিপ্রবি প্লাটুনের সিইউও হলেন নোবিপ্রবি’র জহির
- প্রকাশের সয়ম :
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
-
১৪১
বার দেখা হয়েছে

নোবিপ্রবি সংবাদদাতা।। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের ৬ নং ব্যাটালিয়নের ডি কোম্পানির ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোঃ জহিরুল ইসলাম উজ্জল।
সোমবার (১৩ জানুয়ারী) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ময়নামতি রেজিমেন্ট কমান্ডার ও ব্যটালিয়ন এ্যাডজুট্যান্ট তাকে ক্যাডেটদের সর্বোচ্চ র্যাঙ্ক সিইউও এর ব্যাচ পড়িয়ে দেন।
এ সময় ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার ল্যাফটেনেন্ট কর্ণেল সালাউদ্দিন আল মুরাদ জি, ময়নামতি ব্যটালিয়ন এডজুট্যন্ট মেজর শিব্বির আহমেদ বিপু এবং সামরিক ও বেসামরিক প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ জহিরুল ইসলাম নোবিপ্রবি’র অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
আ/রিফাত
Please Share This Post in Your Social Media