আমাদেরবাংলাদেশ ডেস্ক।। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি সঠিক পথে হাঁটছে না এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
এ সময় কাদের বলেন, বিএনপি আন্দোলন করে মুক্ত করবে নাকি সরকারের সহযোগিতা চাচ্ছে, সেটা নিয়ে তারা নিজেরাই পরিষ্কার নয়। তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপির চাওয়া স্পষ্ট হওয়া উচিত।
এ সময় কাদের বলেন, খালেদা জিয়া প্যারোলে মুক্তি পাবে কি না, তারা আবেদন করার পর সরকার ভেবে দেখবে, তবে এখনও বিএনপি খালেদা জিয়ার প্যারোলের মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে আবেদন করেননি বলেও জানান ওবায়দুল কাদের।