আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম টেলিফোন করে খালেদা জিয়ার মুক্তির জন্য প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য অনুরোধ করেছেন বলে আবারো জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় তিনি একথা বলেন।
কাদের বলেন, ‘ফখরুল সাহেব আমার সাথে কথা বলেছে রেকর্ড আছে। তিনি এখন অস্বীকার করলে প্রমাণ দিবো।’
এ সময় তিনি আরো বলেন, ‘বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে ব্যর্থ হয়ে নতুন নতুন ইস্যু খুঁজছে। খালেদা জিয়াকে কেন্দ্র করে নতুন নতুন নাটক করছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যতটা না ব্যস্ত তার থেকে এটা নিয়ে রাজনীতি করতে ব্যস্ত বিএনপি। খালেদা জিয়ার শারীরিক বিষয়টা নিয়ে নতুন নতুন নাটক করছে। খালেদা জিয়ার দুর্নীতির মামলা তার জামিনের বিষয় আদালতের। তারা এখনো প্যারোলের আবেদনই করেনি।’