ঢাকা।। সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশের সকল অঅদালত ও নির্বাচন বন্ধের হাইকোর্টের রিট আবেদন প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনজীবি ইউনুছ আলী আকন্দ। বুধবার তিনি বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নভেল করোনার প্রাদুর্ভাব রোধে দেশের সকল আদালত , চট্রগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং ঢাকা-১০ আসনে উপ-নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট চেয়ে আবেদনের প্রস্তুতি চলছে।
নির্বাচন বন্ধের বিষয়ে গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছিলেন, উপ-নির্বাচনের বিষয়ে সিধান্ত আগামী দু-একদিনের মধ্যে নেয়া হবে।
উল্লেখ্য, আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন এবং ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।