ঢাকা।। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের দুইজন পুরুষ, একজন মহিলা। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৭ জন। ইতোমধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আর এ রোগে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে একজনের।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম।
তিনি জানান, নতুন আক্রান্তরা ইতালিফেরত একজনের পরিবারের সদস্য।