ঢাকা।। দেশে নতুন করে আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭ জন।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এরইমধ্যে ৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ২ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ২৭ থেকে নেমে এখন ২০। এছাড়াও ৪০ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে।