pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫ রক্ত ও ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরে পেয়েছি : রিজভী ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান মুরাদনগরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ছাত্রদলের নেতারা ঘুষ ছাড়া নড়ে না ফাইল: মঠবাড়ী ভূমি অফিসে নায়েব সেলিমের ‘নয়া জমিদারী’ প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করতে যাচ্ছেন মনিরা শারমিন একনেকের সভা অনুষ্ঠিত বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, ঢাকায় সর্বনিম্ন ১০ টাকা নিয়োগপত্রের দাবিতে ফের উত্তাল শাহবাগ, মুখোমুখি শিক্ষক-পুলিশ
বাগেরহাট গুচ্ছগ্রামের সরকারি জমি বিক্রি করছে একটি চক্র,রেজিষ্ট্রি করে দিল সাব-রেজিষ্টার

বাগেরহাট গুচ্ছগ্রামের সরকারি জমি বিক্রি করছে একটি চক্র,রেজিষ্ট্রি করে দিল সাব-রেজিষ্টার

শেখ সাইফুল ইসলাম কবির।। বাগেরহাটের চিতলমারীতে সরকারি জমি যোগসাজশে বিক্রি করছে একটি চক্র। এ নিয়ে দাঙ্গা-হাঙ্গামা ও মামলা-মোকদ্দমা হলেও বেপরোয়া এ চক্রটি কোন কিছুই তোয়াক্কা করছে না। এবার শৈলদাহ গুচ্ছগ্রামের সরকারি বন্দোবস্তকৃত জায়গা রেজিষ্ট্রি করেছে চক্রটি। এ ব্যাপারে সাবরেজিষ্ট্রী অফিসের কোন দায়ভার নেই বলে সাব-রেজিষ্টার এস,এম, শাহেদুল ইসলাম দাবী করেছেন। এ ঘটনায় উপজেলা ব্যাপী নানামুখী গুঞ্জন চলছে।
গত ১৩ অক্টোবর চিতলমারীর সাব-রেজিষ্টার এস,এম, শাহেদুল ইসলামের স্বাক্ষরিত দলিল নং-১৮৮২/২০২০-এর তথ্যে জানা যায়, কলাতলা ইউনিয়নের শৈলদাহ মৌজার এসএ জেএল নং-৬৮, বর্তমান-১১নং-এর ১৫০৫নং খতিয়ানের ডি,পি, ৭৮০ নং খতিয়ানের ৩৩২৫/৬৮৮৯ ও ৩৩২৫/৬৮৫১নং দাগের বিলান ২২ শতক জমি হেবা দলিল করা হয়েছে। দলিল দাতা শৈলদাহ গুচ্ছ গ্রামের মৃত বারিক শেখের স্ত্রী মোসাঃ গোলেজান। গ্রহীতা একই গ্রামের মোসাঃ তাসলিমা বেগম।

চিতলমারী উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিস সূত্রে জানা গেছে, প্রকৃতপক্ষে ওই জমির এসএ জেএল নং-৬৮, বর্তমান-১১নং-এর ১/১৫০৫নং খতিয়ানের ডি,পি, ৭৮০ নং খতিয়ানের ৩৩২৫/৬৮৮৯ ও ৩৩২৫/৬৮৫১নং দাগ। যার বন্দোবস্ত মামলা নং-৬/চি/৮৭-৮৮, নামপত্তন মামলা নং-১৯৮৮-৮৯। ওই জমি হস্তান্তর যোগ্য নয়। তারপরও একটি চক্র খতিয়ানের আগের ‘১/ ’ চিহ্ন উঠিয়ে দাখিলা ও পর্চা নকল করে ও সরকারি জমি দলিল করেছে।

চিতলমারী উপজেলা সদরের একাধিক ব্যাক্তি নাম না প্রকাশ করার শর্তে জানান, এই ধরণের অসংখ্য অনিয়ম, দুর্নীতির ঘটনা উপজেলা সাব-রেজিষ্টার অফিসে চলেছে। এটাকে ঘিরে শক্তিশালী চক্র রয়েছে।

জমির দাতা মোসাঃ গোলেজান বলেন, সরকার আমাকে এক একর ২০ শতক জমি বন্দোবস্ত দিয়েছিল। তারমধ্যে থেকে লুৎফর কাজীর কাছে ১৮ শতক ও আইয়ুব আলীর কাছে ১০ শতক বিক্রি করি। পরে ওই জমি লুৎফর কাজী বেশী দামে নাজমুল কাজীর কাছে বিক্রি করেছে। আমাকে দেয় নাই। তাই আমি এই আকাম (অপকর্ম) করেছি।

জমির গ্রহীতা মোসাঃ তাসলিমা বেগম বলেন, আমার মা গোলেজানকে আমি দেখাশুনা করি। সে আমাকে ২২ শতক জায়গা রেজিষ্ট্রি দলিল করে দিয়েছে। আমার মা ক্যান, খোঁজ নিয়া দ্যাহেন এই গুচ্ছ গ্রামের বেশীর ভাগ জায়গা-জমি কেনাবেচা হয়ে গ্যাছে।

শৈলদাহ গুচ্ছ গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ সাচ্ছু শিকদার, বুলবুল ইসলাম মোল্লা, সাহাব আলী শেখ ও নাজমুল কাজী বলেন, ১৯৮৭-৮৮ সালে সরকার মধুমতি নদীর তীরে জেগে ওঠা চরের খাস জমিতে ৫২ টি ভূমিহীন পরিবারকে এক একর ২০ শতক করে জমি বরাদ্দ দেন। বর্তমানে এই গুচ্ছ গ্রামে ১২০টির বেশী পরিবার বসবাস করে। অনেকেই বন্দোবস্তকৃত জমি কিনে বসত বাড়ি নির্মান করে বাস করছে। এখানের জমি সরকারের আর বিক্রি করে জনগন। মধুমতি নদীর তীরে জেগে ওঠা চরের জমি নিয়ে বহু দাঙ্গা-হাঙ্গামা হয়েছে। এ নিয়ে বছরের পর বছর মামলা-মোকদ্দমাও চলছে। তারপরও সব কিছু উপেক্ষা করে এবার সাব-রেজিষ্টার এস,এম, শাহেদুল ইসলাম শৈলদাহ গুচ্ছগ্রামের সরকারি বন্দোবস্তকৃত জায়গা রেজিষ্ট্রি দলিল করে দিলেন।

এ ব্যাপারে কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান বলেন, আমার জানামতে গোলেজান সরকারের কাছ থেকে জমি পেয়েছিল এক একর ২০ শতক। এ পর্যন্ত বেশ কয়েকবার সে জমি বিক্রি করেছে। আর কত বিক্রি করবে ?

চিতলমারীর সাব-রেজিষ্টার এস,এম, শাহেদুল ইসলাম বন্দোবস্তকৃত জমির দলিল প্রসঙ্গে বলেন, নিবন্ধন আইনের ৪২ ধারা অনুযায়ী কাগজপত্রের শুদ্ধতার বা সঠিকতার ব্যাপারে সাব-রেজিষ্টার দায়ি থাকবে না। তাই এতে আমার কোন দায়ভার নেই।

এ ব্যাপারে চিতলমারী সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, বিষয়টি তারা জেনেছেন এবং দলিলটি ও কাগজপত্র পর্যালোচনা করেছেন। সরকারি ১নং খাস খতিয়ান বা বন্দোবস্তকৃত জমি হস্তান্তর যোগ্য নয়। এটা দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে এডিসি (রাজস্ব) ও আদালত হস্তক্ষেপ করতে পারেন।

তবে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বলেন, বিষয়টি আমরা জেনেছি। প্রয়োজনে আমরা বন্দোবস্ত বাতিল করব।

আমাদেরবাংলাদেশ.কম/রাফি

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম