নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য মোনায়েম হোসেন (৬০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (৭ই মার্চ) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় অজ্ঞাত বাসের চাপায় মৃত্যু হয় তার।
নিহত মোনায়েম শিল্প পুলিশের উপ-পরিদর্শক হিসেবে হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ।
পুলিশ জানায়, রবিবার ডিউটি শেষ করে নামাজ পালন করে পুলিশ সদস্য মোনায়েম। নামাজ শেষে বাসায় ফেরার পথে আশুলিয়া- টঙ্গী মহাসড়কের সরকার মার্কেট এলাকায় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) ফরিদুল আলম আমাদেরবাংলাদেশ.কম-কে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে উদ্ধার এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।