রফিকুল ইসলাম।। পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা দা দিয়ে কুপিয়ে স্কুল ছাত্রীকে ও পিতা মাতাকে পিটিয়ে আহত করেছে। এলাকা বাসি আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। পুলিশ ৩ জনকে আটক করে আদালতে প্ররন করেছে। ঘটেছে উপজেলার বাঁকার বাকে।
থানায় মামলা সুত্রে জানা যায় বাঁকার বাক গ্রামের জালাল উদ্দীন জোয়াদ্দার সাথে প্রতিবেশি নুর ইসলাম গাজীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
বুধবার বিকাল সাড়ে পাঁচ টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে জুলফিকার পরিবারের সাথে কথা কাটা কাটির এক পর্যায় পূর্ব পরিকল্পিত ভাবে দা, লাঠি, লোহার রড দিয়ে জালল উদ্দীনের বাড়ি ঠুকে গালি গালাজ করতে থাকে। এ সময় জালাল বাঁধা দিলে তাকে লাঠিপিটা করে আহত করে। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে জুলফিক্কার গাজীর হাতে থাকা দা দিয়ে জালাল উদ্দীনের মেয়ে স্কুল পড়ুয়া ছাত্রী নিলা আক্তার (১৪) কে মাজায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। জালালের স্ত্রী মেয়েকে উদ্ধার ককরতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। আহতরা পাইকগাছা হাসপাতালে ভর্তি ররয়েছে।
এ ঘটনায় জালাল উদ্দীন বাদী হয়ে পাইকগাছা থানায় মমামলা করলে পুলিশ জুলফিকার ( ৩০) তার মা শাহিদা বেগম (৪৫) ও ভাবী শাহানারা বেগমকে আটক করেছেন। ওসি মোঃ এজাজ শফী বলেন এ মামলার ধৃত আসামীদের বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।