ওবাইদুল ইসলাম , গাইবান্ধা।। “মাক্স পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্দকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধায় দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে শহরের বাসটামিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় সাধারন মানুষের মাঝে মাক্স বিতরন এবং সচেতনতামুলক লিফলেট বিভিন্ন যানবহন ও দেয়ালে লাগানো হয়।
নতুন করে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সকল পর্যায়ের জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার আহবান জানান জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এসনময় উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমানসহ পুলিশের উর্ধ¦তন কর্মকর্তা।