পাইকগাছায় জমির বিরোধে মারামারিতে একই পরিবারের আহত-৩
- প্রকাশের সয়ম :
বুধবার, ৭ এপ্রিল, ২০২১
-
১৩৩
বার দেখা হয়েছে

রফিকুল ইসলাম খান।। পাইকগাছায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলা মারপিটে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন।
আহতরা হলেন চাঁদখালী ইউপির বিষ্ণুপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে টিপু সরদার ( ৪৭) জুলফিকার হোসেন পল্টু ( ৪০) ও আমজাদ হোসেনের স্ত্রী নুরজাহান বেগম।
এদের মধ্যে মাথায় জখমপ্রাপ্ত টিপুর মাথায় ৮ সেলাই দেওয়া হয়েছে। বুধবার সাকল সাড়ে ৮ টার দিকে বিষ্ণুপুর মাঠের কাছে ভিটেবাড়ী জমির বিরোধে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে।
আহত টিপু পরিবারের অভিযোগ ১৪৪ ধারা উপেক্ষা করে স্থানীয় মোক্তার সরদারের ছেলে প্রতিপক্ষ রঞ্জু ও তার ভাই রুহুল আমীন বহিরাগতদের সহযতায় লাঠিসোটা ও রড দিয়ে বেধড়ক মারপিট চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে। আহতা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
Please Share This Post in Your Social Media