
রফিকুল ইসলাম খান,পাইকগাছা,খুলনা।।
খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা)’র এমপি আকতারুজ্জামান বাবু বলেছেন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সহ রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নে ভুমিকা রেখে আমি আপনাদের মাঝে খাদেম হয়ে থাকতে চাই। শুক্রবার জুম্মার নামাজ পুর্ব কাশিমনগনরে গাজী বাড়ীস্থ নব নির্মিত জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পবিত্র মাহে রমজান মহান সৃষ্টিকর্তার কাছে মাপ চাওয়ার মাস উল্লেখ করে তিনি আরোও বলেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে যারা তান্ডব করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তাদের সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। উদ্বোধনকালে মুসুল্লীদের উদ্যেশ্যে এমপি বাবু দেশে মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব বজায় রাখা সহ সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।
উদ্বোধন শেষে এলাকাবাসির সাথে মতবিনিময় কালে আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু,উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক নেতা কওসার আলী জোয়াদ্দার,সাবেক চেয়ারম্যন কাজল কান্তি বিশ্বাস,শেখ ইকবাল হোসেন খোকন,
প্রভাষক ময়নুল ইসলাম,এম আজিজুল হাকিম,তছলিম হুসাইন তাজ,উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহাজান কবির, সম্পাদক কাউন্সিলর গফফার মোড়ল, পৌর কমিটির সভাপতি আনারুল ইসলাম, সম্পাদক মনিরুল ইসলাম,গোলাম মোস্তফা গাজী,বক্কার গাজী,শফিকুল ইসলাম,পৌর ছাত্রলীগ সম্পাদক রায়হান পারভেজ রনি সহ অনেকে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম