কামারখন্দ(সিরাজগঞ্জ)সংবাদদাতা।। সিরাজগঞ্জ কামারখন্দে নব নির্মিত জামতৈল ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
আজ ২রা জুন (বুধবার) সকাল আনুমানিক ১১.৩০ মিনিটে কামারখন্দ উপজেলা সদরে জামতৈল পূর্ব বাজার অবস্থিত প্রায় ৫০ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয়ে নব-নির্মিত জামতৈল ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম শহীদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা সুলতানা , ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা কেএম রাকিবুল হুদা, জেলা পরিষদের সদস্য কামরুল হাসান আমিনুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার সহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
পরবর্তীতে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণের শুভ উদ্বোধন করেন। এরপর উপজেলার পাবলিক লাইব্রেরী ও মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুঘরের সংস্কার কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে কামারখন্দ প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেন।