বিশেষ প্রতিনিধি।। সাভারে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে গণধোলাইয়ের দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রবিবার (২০ জুন) সকালে সাভারের ইমান্দিপুর রহিমা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তিনজন পালিয়ে গেছে।
গ্রেফতারকৃতরা হলেন, সাভারের ইমান্দিপুর গ্রামের মৃত মেসবাহউদ্দিনের ছেলে অপু (৩০) এবং জয়পুরহাটের পাঁচবিবি থানার ধরনজিল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সুমন ওরফে নূর আলম(৩৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে রহিমা বেগমের বাড়িতে পাঁচ ডাকাত দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লক্ষাধিক টাকা ও স্বর্নালংকারসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রহিমা বেগমে চিৎকারে এলাকাবাসী পাঁচ ডাকাতকে ধাওয়া দিলে দুইজন জনতার হাতে আটক হয়। বাকি তিনজন পালিয়ে যায়।
উক্ত বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাইনুল ইসলামের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কম প্রতিবেদক-কে তিনি বলেন,খবর পেয়ে পুলিশ ডাকাতদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু