নিজস্ব প্রতিনিধি।। আশুলিয়ায় ভূত থাকার গুজবে জ্ঞান হারিয়ে ২৮ শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ জুলাই) আশুলিয়ার বাইপাইলে ডংলিয়ান ফ্যাশন বিডি কারখানায় এ ঘটনা ঘটেছে।
কারখানার শ্রমিকরা জানান, সকালে কাজের উদ্দেশ্যের কারখানায় প্রবেশ করেন তারা। এক নারী শ্রমিক কারখানার বাথরুমে প্রবেশ করেন। এরপর হঠাৎ ওই নারী শ্রমিকের চিৎকার শুনতে পান অন্য শ্রমিকরা।পরে বাথরুম থেকে বের ওই নারী শ্রমিক জানান তিনি ভূতের মতো কিছু দেখেছেন বলে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে দুপুর পর্যন্ত প্রায় ২২ জন শ্রমিক জ্ঞান হারান।
কারখানার সিনিয়র অপারেটর আরিফ হোসেন জানান, বাথরুমে ভূত দেখতে পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে জ্ঞান ফিরে তিনি দেখতে পান হাসপাতালে ভর্তি।
অসুস্থ আরেক পোশাক শ্রমিক বেবি আক্তার (২৫) জানান, আমিও সকালে অদৃশ্য কিছুর টের পাই। পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
হাবিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুবর্ণ আহমেদ জানান, অচেতন অবস্থায় মেডিকেলে ১০-১৫ জনকে ভর্তি করানো হয়েছে। ভূতের উপস্থিতির ভয়ে সবাই জ্ঞান হারান।
ডংলিয়ান ফ্যাশনের এডমিন ম্যানেজার রফিক হোসেন জানান, ভূত থাকার গুজবে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম