ঢাকা।। ঢাকার আশুলিয়ায় স্ত্রী’র স্বীকৃতির দাবিতে অত্নঃসত্ত্বা তরুণী অনশন শুরু করেছে। শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়িতে অনশন শুরু করেন তিনি।
অভিযুক্ত স্বামী আমীর হোসেন মোল্লা আশুলিয়ার জামগড়ার সাইফুল ইসলাম মোল্লার ছেলে। অন্যদিকে স্ত্রী’র দাবিতে অনশন করা রুবাইয়া আক্তার পুস্পিতা পাশের গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে।
ওই তরুণী রুবাইয়া আক্তার পুস্পিতা জানান, সাইফুল মোল্লার ছেলে আমীর হোসেনের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। আট মাস পূর্বে তারা পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে ওই তরুণী আন্তঃসত্তা হয়ে পড়লে স্ত্রী’র স্বীকৃতি দিতে অস্বীকার জানায় আমীর হোসেন। একপর্যায়ে তরুণী স্ত্রী’র দাবিতে অনশন শুরু করেন।
রুবাইয়া আক্তার পুস্পিতার খালা জানান, সকালে বাসা থেকে বের হয়ে যায় পুস্পিতা। পরে খোজ নিয়ে জানা যায় স্ত্রী’র স্বীকৃতির দাবিতে অনশন করছেন।
আমীরের মা জানান, বিয়ের বিষয়ে শুনেছি। তবে এ মেয়েকে আমার ছেলের পুত্রবধূ করব না। যদি সে আন্তঃসত্তা হয়ে থাকে তবে আমরা নাতির দায়িত্বভার গ্রহন করব।
এ বিষয়ে অভিযুক্ত আমিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
আশুলিয়া থানার ওসি তদন্ত জিয়াউল ইসলাম জানান,অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।