pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: নোয়াখালী ও লক্ষ্মীপুরে জনজীবন বিপর্যস্ত হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে : অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ মৃত্যু হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার উদ্বোধন জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করলো কালুখালী উপজেলা ত্রিশালে নজরুল জয়ন্তী ২০২৬: ৫ দিনব্যাপী উৎসবের প্রস্তুতি ও সমাপনীতে প্রধানমন্ত্রীর আগমন সাভার প্রেস ক্লাবকে জমিসহ নতুন ভবন করে দেওয়ার ঘোষণা জেলা পরিষদ প্রশাসকের যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী
পাইকগাছা লোনা পানি কেন্দ্রে বিলুপ্তপ্রায় চিত্রা মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন

পাইকগাছা লোনা পানি কেন্দ্রে বিলুপ্তপ্রায় চিত্রা মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন

রফিকুল ইসলাম খান,পাইকগাছা খুলনা।।
বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির মাছ পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খুলনার পাইকগাছা লোনাপানি কেন্দ্রের বিজ্ঞানীরা এবার উপকূলীয় অঞ্চলের বিলুপ্তপ্রায় চিত্রা মাছের কৃত্রিম প্রজনন ও তার পোনা উৎপাদনে সফলতা অর্জন করেছে।

উপকূলীয় অঞ্চলভেদে চিত্রা মাছ পায়রা, বিশতারা, বোথরাসহ বিভিন্ন নামে পরিচিত। তবে মাছটির বৈজ্ঞানিক নাম Scatophagus argus। উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন মাছের অন্যতম চিত্রা একটি। বাড়তি সৌন্দর্য্যতার পাশাপাশি মাছটি খেতেও অত্যন্ত সুস্বাদু। সুন্দরবন ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার নদ-নদী, খাল ও ঘেরে এক সময় চিত্রা মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত। তবে ক্রমশ পরিবেশ বিপর্যয় ও যথাযথ সংরক্ষণের অভাবে এ মাছটি প্রায় হারিয়ে যেতে বসেছে (IUCN Bangladesh, 2000)।

এমন পরিস্থিতিতে চিত্রা সংরক্ষণ ও তার পোনা উৎপাদনে ইনস্টিটিউটের খুলনার পাইকগাছা লোনাপানি কেন্দ্রে চিত্রার মা মাছ প্রতিপালন করে চলতি বছরের মে-জুন মাসে কৃত্রিম প্রজননে এই সফলতা এসেছে। গবেষক দলের নেতৃত্ব প্রদান করেন লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কেন্দ্র প্রধান ড. মো: লতিফুল ইসলাম।

লোনা পানি কেন্দ্র সূত্র জানায়, গবেষণার জন্য অন্তত চার বছর আগে পাইকগাছা শিবসা নদী এবং সুন্দরবন সংলগ্ন খাল হতে চিত্রা মাছের পোনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে, কেন্দ্রের আবদ্ধ পুকুরে প্রচলিত ভাসমান খাবারে অভ্যস্তকরণ ও তাদের প্রজননক্ষম মাছে পরিণত করা হয়।

গবেষক দলের অন্যতম বিজ্ঞানী শাওন আহম্মেদ জানান, এই মাছ দৈর্ঘ্যে সাধারণত ৩৫ সে.মি. এবং সর্বোচ্চ ওজন দেড় কেজি পর্যন্ত হতে পারে। সমবয়সী পুরুষ মাছ স্ত্রী মাছ অপেক্ষা আকারে ছোট হয় এবং নিয়ন্ত্রিত পরিবেশে জীবদ্দশার ২য় বর্ষে কিছু মাছ প্রজননক্ষম হলেও ৩য় বর্ষে অধিকাংশ (৮০%) মাছ প্রজননক্ষম হয়। এ সময় পুরুষ মাছের সর্বনিম্ন ওজন ৮০ গ্রাম এবং স্ত্রী মাছের ওজন ১৮০ গ্রাম হয়ে থাকে। একটি প্রজননক্ষম চিত্রা মাছ প্রতি গ্রাম দেহ ওজনের জন্য ২০০০-২৫০০টি ডিম ধারণ করে থাকে।

গবেষকদলের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান ওয়াসীম জানান, চিত্রা মাছ স্বভাবে সর্বভূক এবং এর প্রজনন মৌসুম এপ্রিল-জুলাই মাস হয়ে থাকে। পরিপক্ক মাছকে হ্যাচারিতে নিয়ন্ত্রিত পরিবেশে হরমোন প্রয়োগের মাধ্যমে প্রজননে উদ্দীপ্ত করা হয়।

তিনি আরো জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই প্রজননের চেষ্টা চালানো হয় কিন্তু, এ বছর অতি খরাজনিত কারণে মাছের পরিপক্কতা আসতে খানিকটা বিলম্ব হয়। তবে ধারাবাহিক প্রচেষ্টায় আসে কাঙ্ক্ষিত সফলতা।

চিত্রা মাছের প্রজনন ও পোনা উৎপাদনে সফলতা প্রসঙ্গে গবেষক দলের প্রধান বিজ্ঞানী ড. মো: লতিফুল ইসলাম বলেন, গত চার বছর ধরে মাছটির কৃত্রিম প্রজনন নিয়ে কেন্দ্রে গবেষণা করা হচ্ছে। প্রজননক্ষম মাছ উৎপাদন, প্রজনন মৌসুম নির্ধারণ, প্রজননের জন্য উপযুক্ত লবণাক্ততা, উপযুক্ত হরমোন নির্বাচন ও ডোজসহ বিভিন্ন বিষয় নিরুপণের পরেই চিত্রা মাছের পোনা উৎপাদনে সফলতা এসেছে।

তিনি আরো বলেন, হ্যাচারিতে এখন সর্বমোট পাঁচ (৫) ব্যাচের পোনা রয়েছে। প্রথম ব্যাচের উৎপাদিত পোনার বয়স এখন ৩৪ দিন এবং সর্বশেষ ব্যাচের রেণুর বয়স ৫ দিন। উৎপাদিত রেণুগুলোকে প্রাথমিকভাবে গ্রিন এ্যালজি এবং রটিফার জাতীয় খাবার দিয়ে বড় করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আর্টেমিয়া ও অন্যান্য রেডি ফিড প্রয়োগ করা হচ্ছে।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাদুপানির মাছের কৃত্রিম প্রজননের তুলনায় লোনাপানির মাছের কৃত্রিম প্রজনন অনেক কষ্টসাধ্য। লোনাপানির মাছের প্রজননে পরিবেশিক ও পারিপাশ্বিক অনেকগুলো নিয়ামক বিবেচনায় নিতে হয় এছাড়া রেণুর প্রাথমিক খাদ্য হিসাবে প্রয়োজনীয় লাইভ ফিড উৎপাদন কষ্টসাধ্য।

এ প্রসঙ্গে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ একুশে পদকপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, বিলুপ্তপ্রায় চিত্রা মাছের প্রজনন সফলতা ইনস্টিটিউটের জন্য গর্বের। আমাদের বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে এ সফলতা অর্জন করেছে। এক সময় চিত্রা মাছ প্রচুর পরিমানে পাওয়া গেলেও এখন তার দেখা মেলা ভার। চিত্রা মাছ সর্বভূক হওয়ায় উপকূলীয় ঘেরে অন্য মাছের সাথেও চাষ করা যাবে। এছাড়া অ্যাকোরিয়ামে ব্যবহারের জন্য চিত্রা মাছের ব্যাপক চাহিদা রয়েছে। সুস্বাদু চিত্রা মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবিত হওয়ায় মাঠ পর্যায়ে এর পোনা উৎপাদন, প্রাপ্যতা ও চাষের প্রসার ঘটবে।

দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের ধারাবাহিকতায় মৎস্য গবেষণায় এগিয়ে যাক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এমনটাই প্রত্যাশা সকলের।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম