মোঃ শহিদুল ইসলাম সাগর সাভার: সাভার উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে ‘সাভার উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন’ এর কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সাভার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান কে সভাপতি ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এসময় সংগঠনের কোষাধ্যক্ষ নির্বাচিত হন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। এছাড়াও সভায় আগামী কয়েকদিনের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।