নিজস্ব প্রতিবেদক।। যশোরের বাঘারপাড়া থানার স্বর্ণের লোভে গাড়ী ডাকাতির ঘটনায় ২ ডাকাত প্রাইভেটকারসহ সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৮ আগষ্ট) রাত ১টা ৩০মিনিটের সময় সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান করে (১) ওবাইদুল্লাহ (২৫), পিতামৃত- ফজর আলী, সাং মাছখোলা শিবতলা, থানা- সাতক্ষীরা সদর (২) রঞ্জন কুমার বৈধ্য ২৮ (৩) নব মুসলীম ইব্রাহীম (৩০), পিতা-অনাথ কুমার বৈধ্য, সাং বুরুলিয়া, থানা- শ্যামনগর,জেলা- সাতক্ষীরা নামের আরও ২ জন তদন্তে প্রাপ্ত ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল ১০টা ৩০মিনিটের সময় বাঘারপাড়া থানাধীন সুখদেবনগর এলাকায় ১ লুন্ঠিত মাইক্রোবাসসহ ০৪ ডাকাত সদস্যকে স্থানীয় লোকজন ধরে থানায় খবর দিলে পুলিশ তাদের-কে নিয়ে যায়। এবং ঐ তারিখে এত ধারায় ৩৯৫/৩৯৭/৪১২ বাঘারপাড়া থানায় একটি মামলা হয় যাহার নং-০৭।
এছাড়া আরোও জানা যায়,গাড়ীতে স্বর্ণ আছে সংবাদ পেয়ে ডাকাতরা ঢাকা হতে পিছু নিয়ে খুলনা ডুমুরিরা থানা এলাকায় গাড়ীটি আটক করে এবং গাড়ীতে থাকা ড্রাইভার ইকবাল ও সঙ্গীয় ব্যবসায়ী আশরাফু জ্জামানকে হাত-পা চোখ বেঁধে বাঘারপাড়া থানাধীন সাইটখালী নামক স্থানে ফেলে দিয়ে পলায়নোর সময় স্থানী লোকজন ধাওয়া করে ইটপাটকেল ছুঁড়তে থাকে একপর্যায়ে সুখদেবনগর গ্রামে রাস্তার পাশে বাঁশঝাড়ে গাড়ীসজ ৪ ডাকাত কে হাতে নাতে ধরে স্থানীয় লোকজন।
ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় মামলাটি তদন্তের জন্য ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম (অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি) জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তর ভারদেন
উক্ত বিষায়টি ডিবির ওসি জনাব রুপন কুমার সরকার, পিপিএম মামলাটি এসআই মফিজুল ইসলামের কাছে তদন্তের জন্য দায়িত্ব দেন।
এসআই মফিজুল ইসলাম,পিপিএম,পুলিশ সুপার ও ডিবির ওসি রুপন কুমার সরকার,পিপিএম এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক খুলনা খালিশপুর থেকে তাদেরকে আটক করে, ২ টি মোবাইল, নগদ ২০,০০০/- ও ডাকাতি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ২ টি বার্মিজ চাকু জব্দ করেন।
এছাড়া তাদের দখলে থাকা আরও ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়। এই ঘটনায় ০৬ জনের মধ্যে ৪ জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বাকী ২ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত,এছাড়াও ডাকাতদের স্বীকারোক্তি ও পারি পার্শ্বিক তদন্তে গাড়ীর অভ্যন্তরে ৬-৮ কেজি স্বর্ণ থাকার সন্দেহে আগামী কাল ১৯ তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকির হোসেন মহোদয়ের উপস্থিতিতে গাড়ীটি খোলা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু