নিজস্ব প্রতিবেদক।। চুয়াডাঙ্গায় দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর ইউপি নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ দামুড়হুদা ও জীবননগর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত ডিবির চৌকস ঈগল-১ টিম, বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত রোবকাপ টিম, কুইক রিসপন্স টিম, ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব ,বিজিবি ও আনসার, অঙ্গিভুত আনসার সদস্যরাও মোতায়েন রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামোদর সার্কেল) মুন্না বিশ্বাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার, দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানার অফিসার ইনচার্জগন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম