নিজস্ব প্রতিবেদক।। পবিত্র মাহে রমজান উপলক্ষে আশুলিয়াসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শ্রমিক, কর্মচারী,কর্মকর্তা এবং মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি,বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজী মো. ইসরাফিল হোসেন।
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সিয়াম সাধনার মাস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে তা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান। তিনি বলেন, “রমজানের পবিত্রতায় আমাদের সমাজ আলোকিত হয়ে উঠুক। শান্তিপূর্ণ সমাজ গঠনে এই মাসের শিক্ষা অপরিসীম।”
হাজী মো. ইসরাফিল হোসেন আরও উল্লেখ করেন যে, সিয়াম সাধনা ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। উৎসবমুখর পরিবেশে সেহরি ও ইফতারসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসটি অতিবাহিত করেন।
তিনি বলেন,মাহে রমজান হলো সংযম,আত্মশুদ্ধি ও ক্ষমালাভের মাস। অশেষ রহমত, বরকত,মাগফিরাত ও নাজাতের এই মাস মহান আল্লাহর নৈকট্য ও তাকওয়া অর্জনের এক অপূর্ব সুযোগ এনে দেয়।
রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়ুক-এই প্রত্যাশা করে তিনি সকলের ওপর আল্লাহর রহমত ও পরিপূর্ণ সওয়াব বর্ষিত হওয়ার প্রার্থনা করেন। পরিশেষে,সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই পবিত্র মাসে যেন আমরা আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই, যাতে রমজানের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে।