নিজস্ব প্রতিবেদক: সাভারকে একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাভারের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। সম্প্রতি এক বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন,সাভারের মাটিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। যারা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”
এমপি সালাউদ্দিন বাবু আরও উল্লেখ করেন যে, একটি আধুনিক ও উন্নত সাভার বিনির্মাণে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে,তবে তাকেও ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করে দেন।
সাভারের সাধারণ নাগরিকদের মধ্যে এই ঘোষণা ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা আশা করছেন, সংসদ সদস্যের এই অনড় অবস্থানের ফলে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল হবে এবং জনমনে স্বস্তি ফিরবে। উল্লেখ্য যে, সাভার ও আশুলিয়া এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের সাথে সমন্বয় করে বিশেষ তদারকি জোরদার করারও নির্দেশনা দিয়েছেন তিনি।