কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪৭ জন শিক্ষার্থীর মুখে হাসি ফুটিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান। আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) তিনি নিজস্ব অর্থায়নে এসব শিক্ষার্থীদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ করেন। অনুষ্ঠানে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাস্টার সাহাদাত হোসেন ও ডাঃ কামরুজ্জামান টুকু।
এছাড়া মাদ্রাসার শিক্ষকবৃন্দের মধ্যে মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ মফিজুর রহমান, হাফেজ বাহারুল ইসলাম, ছিদ্দিকুর রহমান ও সোহরাব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন পাঞ্জাবি হাতে পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। তারা মাদ্রাসার সভাপতি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং মাদ্রাসার পরিবেশকে আনন্দমুখর করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এবিডি.কম/সিয়াম